,

জাতিসংঘে ভারতের বিরুদ্ধে গাছ হত্যার বিচার চাইবে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন আগেই কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে জইশে মোহাম্মদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারত। এই হামলায় ৩০০ জঙ্গি নিহত হওয়ার দাবি করে তারা। যদিও পাকিস্তান এ দাবি অস্বীকার করে।

অন্যদিকে রয়টার্স, বিবিসি, আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ভারতের ৩০০ জঙ্গি নিহত হওয়ার দাবি অস্বীকার করে। রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারতের বিমান হামলায় একজন গুরুতর আহত হয়েছে। কোনও নিহতের খবর নিশ্চিত করেনি তারা।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ভারত জইশের ঘাঁটিতে হামলা চালাতে ব্যর্থ হয়েছে। তারা মূলত বোমা ফেলেছে ফাঁকা জায়গায় যেখানে শুধু গাছপালা ছিল। ভারতের এই বোমা হামলায় কিছু গাছপালা উপড়ে গেছে।

অর্থাৎ ভারতের হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। এবার এই গাছ হত্যার বিচার চাইবে বলে জানিয়েছে পাকিস্তান। এ সম্পর্কে পাকিস্তান সরকারের জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, জঙ্গলে বোমা হামলা চালানোয় জাতিসংঘের কাছে বিচার চাইবে তারা।

এ সম্পর্কে পাকিস্তান সরকারের জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক টুইটার পোস্টে লেখে, ‘পরিবেশ-সন্ত্রাসবাদ’ বনে বোমা হামলার জন্য ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর