,

কায়রোতে দুই ট্রেনে সংঘর্ষ : নিহত ২৫

news-image

নিউজ ডেস্ক : মিসরের রাজধানী কায়রোতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি হয়েছে কমপক্ষে ২৫ জনের। গতকাল বুধবার দেশটির প্রধান রেলস্টেশনে ভয়াবহ এ দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রামেসিস স্টেশনের দুর্ঘটনায় ৪৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, রেলস্টেশনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি অনুসারে, গতিপথ আটকে দেওয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগযুদ্ধে জড়ান। এরমাঝে একটি ট্রেন তখনো চালু ছিল, যা এগিয়ে সামনের ট্রেনটিকে ধাক্কা দিলে জোরালো বিস্ফোরণের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসি বলেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছি। সেইসঙ্গে এই দুর্ঘটনায় জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর