মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে করে হ্যানয় কিম

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন গতকাল শনিবার ট্রেনে করে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটায় কিম সাঁজোয়া ট্রেনে করে তাঁর প্রতিনিধিদলের সঙ্গে রওনা দেন।

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য কিম হ্যানয় সফরে আসছেন। ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠকের জন্য হ্যানয় প্রস্তুত।

উত্তর কোরিয়ার নেতা ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যকার বহুল আলোচিত দ্বিতীয় বৈঠকটি আগামী বুধ ও বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠকটি গত বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। বৈঠকটি পুরো বিশ্বের নজর কেড়েছিল। ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকের প্রতিও বিশ্ববাসীর নজর থাকবে।

রুশ সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়, কিমের ট্রেন চীনের ভেতর দিয়ে ভিয়েতনামে যাবে। আড়াই দিন পর ভিয়েতনাম-চীন সীমান্ত স্টেশন ডং ডাং-এ যাত্রা শেষ করবে ট্রেনটি। সেখান থেকে গাড়িতে সড়কপথে ১৭০ কিলোমিটার ভ্রমণ করে হ্যানয়ে পৌঁছাবেন তিনি।

এদিকে, ট্রাম্প-কিম বৈঠককে ঘিরে ভিয়েতনামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিম যে পথে চলাচল করবেন, ভিয়েতনামে সেসব রাস্তায় যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক