,

জরুরি অবস্থা ঘোষণা করলেন সুদানের বশির

news-image

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির তার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেইসঙ্গে তিনি ফেডারেল সরকার ভেঙে দেয়ার পাশাপাশি সব রাজ্যের গভর্নরদের বরখাস্ত করেছেন।গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন, ‘আমি দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি।’এর আগে সুদানের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসএস আভাস দিয়েছিল, প্রেসিডেন্ট বশির পদত্যাগ করতে পারেন।গত কয়েক সপ্তাহ ধরে সুদানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, শুক্রবারের ভাষণে প্রেসিডেন্ট বশির তাকে আরেক মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের ক্ষমতা দিয়ে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছিল তা স্থগিত করার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল সরকারবিরোধী বিক্ষোভ পরিচালনা করছে।  এর আগে অবশ্য ওমর আল-বশির এক বক্তৃতায় বলেছিলেন, সুদানে সরকার পরিবর্তন করতে চাইলে একমাত্র ব্যালটের মাধ্যমে তা করতে হবে।গত ডিসেম্বরে সুদানে রুটি ও জ্বালানি তেলের ওপর সরকারি ভর্তুকি বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। কিন্তু পরে বিক্ষোভকারীরা বশিরের ৩০ বছরের শাসনের অবসান দাবি করেন।

বিক্ষোভ শুরু হওয়ার পর গত কয়েক সপ্তাহে অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ বিক্ষোভকারী নিহত হয়েছেন।বিক্ষোভকারীরা অবশ্য প্রেসিডেন্ট বশিরের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। ১৯৮৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা গ্রহণ করেন ৭৫ বছর বয়সী ওমর আল-বশির। পরবর্তীতে কয়েকবার নির্বাচনের মাধ্যমে এই পদের দায়িত্ব নবায়ন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর