মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে সমুচিত জবাব দেওয়ার আহ্বান ইমরান খানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত যদি পাকিস্তানের ওপর হামলা করার দুঃসাহস দেখায় তাহলে পাকিস্তান সেনাবাহিনী এর সমুচিত জবাব দেবে। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেন। এ সময় সম্মেলনে প্রশাসন ও সামরিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমরান খান বলেন, ভারতের যে কোনো আগ্রাসন বা হামলার উচিত ও সর্বাত্মক জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে ইতোমধ্যেই অনুমতি দিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান একটি ব্যাপারে সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আমাদের জনগণকে রক্ষা করতে সক্ষম এবং যে কোনো মূল্যে রক্ষা করবোই।

এ সময় তার সাথে থাকা প্রশাসন ও সামরিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মত হন।

উল্লেখ্য, সম্প্রতি কাশ্মীরের পুলওলামায় বিচ্ছিন্নতাবাদীদের ভয়াবহ এক আত্মঘাতী হামলা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক খুবই উত্তপ্ত অবস্থায় আছে। দুই দেশই অপর দেশকে হামলার ভয় দেখিয়ে হুমকি দিচ্ছে। ওই হামলায় ভারতের সিআরপিএফের ৪৪ সদস্য নিহত হন। হামলার দায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদ স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক