,

টানা ভারী বর্ষণে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পকিস্তানের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার কয়েকটি প্রদেশে টানা বর্ষণে হতাহতের পাশাপাশি ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দিয়ার প্রদেশে দুই শিশুসহ চারজন মারা যায়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আকস্মিক বন্যায় বেলুচিস্তানের লাসবেলা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে প্রায় দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে ঘরবাড়ি ধসে পড়াসহ তিনটি ঘটনায় শিশুসহ ১২জন মারা যান।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইমরান জারকুন বলেছেন, লাসবেলা শহরের বন্যাকবলিত অংশে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে প্রায়ই ভূমিধস ও বন্যার মতো ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর