মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাটিকানের রাষ্ট্রদূতের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠলো ফ্রান্সে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত লুইজি ভেনচুরার বিরুদ্ধে। এর ফলে তদন্তের মুখে পড়েছেন ৭৪ বছর বয়সী এই দূত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনচুরা গত ১৭ জানুয়ারি প্যারিসের টাউন হলে তার অধস্তন এক কর্মকর্তাকে যৌন নিপীড়ন করেন। সেদিন অনুষ্ঠানে শহরের মেয়রের নববর্ষের ভাষণ শুনতে উপস্থিত ছিলেন কূটনীতিকরাসহ ধর্মীয় নেতা ও সুশীল সমাজের নাগরিকরা।

সিটি হলের এক কর্মকর্তা বলেন, ‘অনুষ্ঠান চলার সময় ভেনচুরা বার বার সেখানকার এক তরুণ কর্মচারীর নিতম্বে হাত দিচ্ছিলেন। একবার একজনের সামনেও তা করেন তিনি।’

এ ঘটনার এক সপ্তাহ পর ২৪ জানুয়ারি মেয়রের কার্যালয়ে ভেনচুরার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এর পরদিনই ফ্রান্স কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আর্চবিশপ ভেনচুরা ১০ বছর রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক