শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লির বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৯

news-image

ভারতের রাজধানী নয়াদিল্লির করোল বাগের এক বিলাসবহুল হোটেলে ভয়াবহ আগুনে লাগার ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর চারটার দিকে হোটেল অর্পিত প্যালেসে আগুন লাগে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।

সেন্ট্রাল দিল্লির করোল বাগে হোটেলটি অবস্থিত। সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।