,

পাকিস্তান-তুরস্কের মহড়া ভারতের নাকের ডগায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও আরব সাগরে বহুজাতিক নৌবাহিনীর মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। যৌথ এই মহড়ার নাম দেয়া হয়েছে আমান-২০১৯। পাকিস্তান ছাড়াও এই মহড়ায় অংশ নিচ্ছে তুরস্কের নৌবাহিনী। বহুল আলোচিত এই মহড়াটি শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি, চলবে ১২ তারিখ পর্যন্ত।

আমান মূলত একটি উর্দু শব্দ যার অর্থ শান্তি। মহড়ার স্লোগান রাখা হয়েছে ‘পরস্পরের জন্য শান্তি’। দ্বিবার্ষিক সমুদ্রযাত্রায় শুক্রবার পাকিস্তার-তুরস্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ওমানের নৌবাহিনী অংশ নেয়।

এবার তুরস্ক নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছে টিসিজি গোকসিয়াডা নৌবাহিনী। মহড়াটি মূলত অংশগ্রহণকারী দেশদুটির মধ্যকার পারস্পরিক সাহায্য-সহযোগিতা, দু’দেশের শান্তি ও সামুদ্রিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে আয়োজন করা হয়।

আমান নামের এই নৌমহড়াটি ২০০৭ সাল থেকে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে ২০১৫ সাল বাদে প্রত্যেকবার অংশগ্রহণ করেছে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর