মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব জানে না খাশোগির মরদেহ কোথায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির মরদেহ কোথায় আছে সে বিষয়ে কিছুই জানে না রিয়াদ। যে টিমটি জামাল খাশোগিকে হত্যা করেছে তাদের আটকের পরেও এ বিষয়ে কোন তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে সৌদির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি দূতাবাসে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। তাকে হত্যার বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছিল সৌদি। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে পরবর্তীতে সৌদির তরফ থেকে স্বীকার করা হয় যে, দূতাবাসের ভেতরে সংঘর্ষে জড়িয়ে নিহত হয়েছেন খাশোগি।

তবে খাশোগির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনও পর্যন্ত তার মরদেহের কোন হদিস পাওয়া যায়নি। সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর জানিয়েছেন, খাশোগি হত্যায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

সিবিএস-এর ফেস দ্য ন্যাশনের কাছে সাক্ষাতকারে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে, খাশোগির মরদেহ কোথায় আছে? তিনি এর উত্তরে বলেন, আমরা জানি না। এরপর তাকে প্রশ্ন করা হয়, যাদের আটক করা হয়েছে তারা কেন বলতে পারছে না যে মরদেহ কোথায় আছে? এর জবাবে তিনি বলেন, আমরা এখনও এ বিষয়ে তদন্ত করছি।

তিনি আরও বলেন, আমরা তাদের জিজ্ঞেস করেছি যে তারা মরদেহটি কি করেছে এবং আমরা মনে করি তদন্ত এখনও চলছে। আমার ধারণা, আমরা এক সময় সত্যিটা জানতে পারব।

এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানানো হয়েছে, জামাল খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে ২০১৭ সালে এক সহযোগীকে দায়িত্ব দিয়েছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশে ফিরে আসতে না চাইলে তাকে হত্যার নির্দেশও দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, বেনামী কোন সূত্রের ওপর ভিত্তি করে আমি কোন মন্তব্য করতে চাই না। আমরা জানি, ক্রাউন প্রিন্স এ ধরনের নির্দেশ দেননি। এটা সরকারের তরফ থেকে নির্দেশ দেয়া কোন অপারেশন নয়। যারা এ ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে তারা নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে এমনটা করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক