মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৩ টন সোনা বিক্রির অভিযোগ মাদুরোর বিরুদ্ধে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকার গত বছর তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে ৭৩ টন সোনা বেচেছে। বিরোধী দল-নিয়ন্ত্রিত পার্লামেন্ট—ন্যাশনাল অ্যাসেম্বলির অনুমতি ছাড়া ওই সোনা বিক্রি করা হয় বলে গত বুধবার দাবি করেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা।

ধারণা করা হচ্ছে, মাদুরো সরকার মার্কিন অবরোধ কাটিয়ে ওঠার জন্য সোনা বিক্রি করছে। আর হুয়ান গুয়াইদোর নেতৃত্বাধীন বিরোধী দল চাইছে ভেনেজুয়েলার সোনা বিক্রি থামাতে। প্রসঙ্গত, স্বঘোষিত অন্তর্বর্তীকালীন নেতা গুয়াইদোকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ লাতিন আমেরিকান বেশির ভাগ দেশ।

সংবাদ সম্মেলনে বিরোধী দলের আইনপ্রণেতা কার্লোস পাপারনি বলেন, ভেনেজুয়েলা থেকে গত বছর আবুধাবির বিনিয়োগকারী প্রতিষ্ঠান নূর ক্যাপিটাল ২৭ দশমিক ৩ টন সোনা কিনেছে এবং তুরস্কের একটি প্রতিষ্ঠান ২৩ দশমিক ৯ টন সোনা কিনেছে। যদিও সোনা বিক্রির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

পাপারনি সংবাদ সম্মেলনে বলেন, এক গ্রাম সোনাও যাতে কেউ বিক্রি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন তাঁরা।

সোনা বিক্রির বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের শেষে ভেনেজুয়েলার সোনার মজুত ছিল ১৩২ টন। সেসব সোনার মজুত ছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডে।

গত শুক্রবার নূর ক্যাপিটাল জানিয়েছিল, ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক থেকে গত ২১ জানুয়ারি তিন টন সোনা কিনেছে তারা। তবে ভেনেজুয়েলার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সোনা কিনবে না তারা।

সংবাদ সম্মেলনে আইনপ্রণেতা কার্লোস পাপারনি আরও বলেন, মাদুরোর প্রশাসন ১২ কোটি ৭০ লাখ ইউরো রাশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। তবে সেটা কবে তা বলতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক