,

ভয়ানক দূষণের শিকার ব্যাংকক : কাশি দিলেই বের হচ্ছে রক্ত!

news-image

অনলাইন ডেস্ক : কাশলেই রক্ত বেরিয়ে আসছে মুখ থেকে। চোখ টকটকে লাল। দূষণের কবলে পড়ে এমনই অবস্থা হচ্ছে থাইল্যান্ডবাসীদের। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে সেই বীভত্স ছবিগুলো।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বায়ু দূষণ এবং ধোঁয়াশা এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

থাইল্যান্ডের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সূত্রে খবর, বাতাসে দূষিত কণার পরিমাণ ব্যাংকক ও তার পার্শ্ববর্তী ৪১টি জায়গায় ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধোঁয়াশা।

প্রশাসন সূত্রে খবর, বিষাক্ত ধূলিকণা ও ধোঁয়াশার তাণ্ডবে শ্বাসকষ্ট হচ্ছে বাসিন্দাদের। গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে লোকজনকে বাড়ি থেকে না বার হতে বলা হয়েছে। এই পরিস্থিতি না শুধরানো পর্যন্ত শহরে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ব্যাংককের এক বাসিন্দা জানান, হঠাৎই তার জ্বর আসে। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাশির সঙ্গে মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তিনি সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা শেয়ার করেন। শুধু ওই ব্যক্তিই নন, ব্যাংকক ও তার আশপাশ থেকে এ রকম আরও অভিযোগ আসতে শুরু করেছে। কোথাও আবার অনেকের নাক দিয়েও রক্ত বেরিয়ে আসা, চোখ লাল হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম মেঘ সৃষ্টি করে বৃষ্টি নামানোর ব্যবস্থা করা হয়। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর