,

গরুর মাংস নিয়ে পোল্যান্ডে টানাপোড়েন

news-image

অনলাইন ডেস্ক : পোল্যান্ডের গরুর মাংসের মান নিয়ে প্রশ্ন ওঠায় তা আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তদারকির জন্য ইইউ প্রতিনিধিও পাঠানো হয়েছে দেশটিতে।

দ্য গার্ডিয়ান বলছে, সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে পোল্যান্ডের কসাইখানার বেহাল দশা ফুটে ওঠে। যাতে প্রক্রিয়াজাতকরণের জন্য অসুস্থ গরু থেকে সংগ্রহ করা হচ্ছে মাংস। কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করা হয় এসব পশু। পচা মাংস প্রক্রিয়াজাতকরণের চিত্রও উঠে আসে।

এ ঘটনার পর স্বভাবতই ক্ষুব্ধ পোল্যান্ড থেকে মাংস আমদানিকারক দেশগুলো। মাংস রপ্তানিতে দেশটির ওপর কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় ইউরোপিয়ান কাউন্সিল।

ফ্রান্সের কৃষিমন্ত্রী দিদিয়ের জিলিয়েমো বলেন, ‘আমরা প্রায় এক হাজার কেজি মাংস জব্দের নির্দেশ দিয়েছি। বিষয়টি পোল্যান্ড কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। দেশটি থেকে সব ধরনের মাংস এবং মাংসজাতদ্রব্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোগাক্রান্ত পশুর মাংস কিংবা খাবার অযোগ্য মাংস রপ্তানি করাটা চরম অপরাধ। এটা আমরা কোনোভাবেই মেনে নেবো না।’

ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র আনসা পাদুরারো বলেন, ‘আমরা পোল্যান্ডে তদন্ত কর্মকর্তা পাঠিয়েছি। যেসব অঞ্চলে গবাদি পশুর খামার এবং মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে সেখানে তদন্ত চালানো হবে। জনমানুষের স্বাস্থ্যগত বিষয় এটি, হালকা করে দেখার কোনো সুযোগ নেই।’

পোল্যান্ডের পশু গবেষণা কর্মকর্তা পাওয়েল নিমজুশক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে একটি বা দুটি প্রতিষ্ঠানের জন্য পুরো শিল্পকে দোষারোপ করা একেবারেই যুক্তিহীন। আমাদের দেশের মাংস নিরাপদ, এটা নিয়ে শঙ্কার কিছু নেই।’

ইউরোপের মাংস রপ্তানিকারক দেশ পোল্যান্ড থেকে বছরে গড়ে ৫ লাখ ৬০ হাজার টন গরুর মাংস উৎপাদিত হয়। যার প্রায় ৮৫ শতাংশই রপ্তানি হয় যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি এবং জার্মানিতে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর