মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে আলিঙ্গন করায় ছাত্র-ছাত্রীকে নির্মম শাস্তি

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় বিশ্ববিদ্যালয়ের এক তরুণী ও তার ছেলে বন্ধুকে প্রকাশ্যে ১৭ বার চাবুক মারা হয়েছে। বৃহস্পতিবার দেশটির আচেহ প্রদেশের এক মসজিদের সামনে উঁচু পাহাড়ের ওপর এমন নির্মম ঘটনা ঘটে। এ সময় বহু মানুষ সেখানে জড়ো হলেও কেউ প্রতিবাদ করেননি। ওই ছাত্র-ছাত্রীর ‘অপরাধ’, তারা নাকি প্রকাশ্যে একে অপরকে আলিঙ্গন করেছিলেন।

জানা গেছে, সুমাত্রার এই দ্বীপে জুয়া, মদ্যপান, সমকামিতা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক রুখতে শরীয়তি আইন চালু করা হয়েছে। ওই সব অপরাধের শাস্তি প্রকাশ্যে চাবুক মারা।

প্রসঙ্গত, এদিন ৪০ বছরের এক পুরুষ ও ৩৫ বছরের এক নারীকেও প্রকাশ্যে চাবুক মারা হয়। ওই চারজনকে চাবুক মারার আগে বেশ কিছুদিন জেলে রাখা হয়েছিল।
আচেহর ডেপুটি মেয়র জয়নুল আরিফিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, আচেহর বাইরের মানুষ যারা মনে করেন এই শাস্তি খুবই নিষ্ঠুর, তারা এসে দেখুন এই শাস্তি আসলে অনেকটাই মানবিক।

এর আগে, গত ডিসেম্বর মাসে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করায় এক ব্যক্তিকে ১০০ ঘা চাবুক মারা হয়। এই ঘটনা নিয়ে অবশ্য দেশের মানবাধিকার সংগঠনগুলি তোলপাড় করা শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক