,

ভারতে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

news-image

অনলাইন ডেস্ক : ভারতে সুপারসনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। শুক্রবার ব্যাঙ্গালুরের একটি বিমানক্ষেত্র থেকে পরীক্ষামূলক উড্ডয়নের সময় ফ্রান্সের তৈরি মিরেজ ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সময় সাড়ে ১০টায় দক্ষিণাঞ্চলীয় কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর এইচএএল বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। ভারতের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছু উন্নয়ন করার পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় মিরেজ ২০০০ বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিমানের দুই চালকই বিমান হতে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। কিন্তু একজন বিধ্বস্ত বিমানের ওপর পড়ে প্রাণ হারান এবং মারাত্মক আহত অবস্থায় অন্যজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনও কারণ জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। ভারতীয় বিমান বাহিনীর প্রায় ৫০টি মিরেজ ২০০০ যুদ্ধবিমানের একটি বহর আছে। সূত্র: ইকোনোমিক টাইমস

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর