মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি ই‌উরোপীয় পার্লামেন্টের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইডোকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে ই‌উরোপীয় পার্লামেন্ট। এর মধ্য দিয়ে ভেনেজুয়েলার সমাজতন্ত্রী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হলো।

গুয়াইডোকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৪২৯টি আর বিপক্ষে ভোট পড়ে ১০৪টি। ভোটদানে বিরত ছিলেন ৮৮ জন সদস্য।

এই ভোটাভুটির বিষয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার ইউরোপীয় সংসদের বিশেষ অধিবেশন বসে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য ভোটের এই ফলাফল মানা অপরিহার্য নয়।

ভোটাভুটির পর ইউরোপীয় পার্লামেন্ট একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়নভুক্ত সরকারগুলোকে ভেনেজুয়েলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন না হওয়া পর্যন্ত স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইডোকে একমাত্র বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়।

এর আগে গত শনিবার ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেন আট দিনের সময় বেঁধে দিয়ে বলেছিল, এর মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করলে গুয়াইডোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়া হবে। প্রেসিডেন্ট মাদুরো এসব দেশের ওই শর্ত প্রত্যাখ্যান করেছেন।

এদিকে কয়েকদিন আগে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপরই জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত জোরগে ভ্যালেরো অভিযোগ করে বলেন, মার্কিন সরকার ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক