মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ বছরের দাম্পত্য, হাত ধরেই মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ৭০ বছর এক ছাদের নিচে কাটিয়েছেন তারা। দীর্ঘ এই যাত্রাপথে ভালো-মন্দ মুহূর্ত যা-ই এসেছে, একসঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। আর এজন্যই হয়তো ৭০ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর তারা কেউই আর একা থাকতে চাননি। একটা দিনও না। তাই পরস্পরের হাতে হাত রেখে ফ্র্যান্সিস আর্নেস্ট প্ল্যাটেল (৯২) ও তার স্ত্রী নরমা জুন প্ল্যাটেল (৯০) মৃত্যুবরণ করেছেন।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার এই দম্পতিকে নিয়ে এখন বেশ আলোচনা চলছে। স্ত্রী নরমা দীর্ঘদিন ধরে আলঝেইমার রোগে ভুগছিলেন। ফ্র্যান্সিসও বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। দুজনকে একই ঘরে পাশাপাশি রেখে চিকিৎসা চলছিল। হঠাৎ একদিন নরমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অস্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করেন তিনি। অন্যদিকে প্রায় একই সময়ে ফ্র্যান্সিসও অস্থির হয়ে ওঠেন।

তাদের দেখাশোনার দায়িত্বে থাকা নার্স ১০ মিনিট অন্তর তাদের পরীক্ষা করছিলেন। সেই নার্সই ১০ মিনিটের ব্যবধানে পরীক্ষা করতে এসে দেখেন, দুজনের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। কিন্তু চিকিৎসকরা দুজনের মৃত্যুর সঠিক সময় জানাতে পারেননি। তাই দুজনের মৃত্যু প্রায় একসঙ্গে বলেই ধরা হয়েছে। তবে মৃত্যুর সময় দুজন দুজনার হাত ধরে ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক