মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল

news-image

এসব এলাকার বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।“এটা ঐতিহাসিক ঠাণ্ডা। যা আমরা দেখছি, এর আগে এরকমটা কখনো দেখেছি বলে মনে করতে পারছি না,” বলেছেন উইসকনসিনের পুলিশ কর্মকর্তা ক্রেইগ কালকা।

মঙ্গলবার দিনের বেলায় অঙ্গরাজ্যটির তাপমাত্রা শূন্যের কাছাকাছি ঘোরাফেরা করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা ধারাবাহিকভাবে নিচে নামতে থাকে।এর মধ্যেই পুলিশ কর্মকর্তা কালকা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন সড়ক ও আশ্রয়কেন্দ্রগুলোতে। সংগ্রহ করছেন কম্বলসহ বিভিন্ন সামগ্রী, সড়কে আটকে পড়াদের জন্য ব্যবস্থা করছেন গাড়ির।রাতে তাপমাত্রা ভয়াবহরকম কমে যেতে পারে শঙ্কায় দ্রুত কাজ করে যাচ্ছেন কালকা, যেন পরবর্তী ৪৮ ঘণ্টার ‘ডিপ ফ্রিজ’ কন্ডিশনের মধ্যে কাউকেই খোলা আকাশের নিচে থাকতে না হয়।

বৃহস্পতিবার পর্যন্ত এ ভয়াবহ ঠাণ্ডা থাকবে বলে পূর্বাভাসে ধারণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। মধ্যপশ্চিমাঞ্চল  ও নিউ ইংল্যান্ডের প্রায় ৯ কোটি মানুষকে শূন্য ডিগ্রি কিংবা তার নিচের তাপমাত্রার মুখোমুখি হতে হচ্ছে।এর মধ্যে আড়াই কোটি লোককে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রার সঙ্গে লড়তে হবে। তীব্র এ শীতের সঙ্গে ঠাণ্ডা বাতাস কয়েক মিনিটের মধ্যেই যে কাউকে ‘ফ্রস্টবাইটে’ আক্রান্ত করতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ।বাতাসের কারণে ডাকোটা ও উত্তর মিনোসোটায় মঙ্গলবার সকালের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে বলেও জানিয়েছে তারা। একই কনকনে বাতাস বয়ে যাবে মিনেপোলিস, মিলোয়াউকি, শিকাগো ও ডেট্রয়টের উপর দিয়ে।

ঠাণ্ডা বাতাসে দক্ষিণের ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্যের উত্তরের তাপমাত্রাও মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে।উত্তর মেরুর মতো এ শীত যুক্তরাষ্ট্রের বেশকিছু অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।শিকাগোর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮৫ সালের ২০ জানুয়ারির এ রেকর্ড এবার ভেঙে যেতে পারে বলেই অনুমান অনেকের। বৃহস্পতিবার সকালে শহরটির তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।ইউরোপীয় একটি পূর্বাভাস মডেলে অবশ্য চলতি সপ্তাহেই শহরটির তাপমাত্রা মাইনাস ২৯ ডিগ্রিতে পৌঁছাবে বলে ধারণা দেয়া হয়েছে।

তীব্র শীতে ফার্গো ও নর্থ ডাকোটার বেশকিছু উৎসব বাতিল হয়ে গেছে। টুইন সিটিজ বাতিল করেছে উইন্টার কার্নিভাল।  মিনেসোটা ও উইসকনসিন বিশ্ববিদ্যালয়ও কার্যক্রম স্থগিত রেখেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক