রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তক্তরাষ্ট্রের হোস্টনে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাকদ ব্যবসায়ীদের ধরতে গেলে গোলাগুলিতে দুই আসামি নিহত হয়।

হোস্টনের পুলিশ প্রধান গণমাধ্যমকে জানান, স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার দিকে দক্ষিণ হোস্টনের একটি বাড়িতে পুলিশের একটি টিম মাদক মামলার আসামিদের গ্রেফতার করতে অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে ৪ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এসময় পুলিশের পাল্টা গুলিতে দুই আসামি নিহত হয়।

আহত দুই পুলিশ ঘাড়ে গুলিবিদ্ধ হন। তাদের অস্ত্রোপচার করা হচ্ছে। খবর আরব নিউজের।

হোস্টনের পুলিশ প্রধান আর্ট এসেভেডো জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তবে আশংকাজনক নয়। অন্যদিকে, অপরাধ দমনে বিশাষায়িত পুলিশ ইউনিট সোয়াত ওই বাড়িটি ঘিরে রেখেছে। সেখানে রোবট পাঠিয়ে ভিতরের সব কিছু পর্যবেক্ষণ করা হচ্ছে।