মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিলেন মাদুরো

news-image

অনলাইন ডেস্ক : যেকোন পরিস্থিতি মোকবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবার তিনি এই নির্দেশ দেন।

ভেনেজুয়েলায় ‘সংকটময়’ রাজনৈতিক পরিস্থিতি নিরসনে নিজের শক্তি প্রদর্শনে রবিবার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন মাদুরো। সামরিক ঘাঁটি পরিদর্শন কালে সামরিক বাহিনীর ব্যবহৃত রুশ হার্ডওয়্যার, এন্টি এয়ারক্রাফট ফ্ল্যাক, পার্বত্য এলাকায় ট্যাংকের মহড়ার মতো নানা সামরিক শক্তি পর্যবেক্ষণ করেন।

নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি বলে জানান মাদুরো।

সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ মাদুরোর

গত বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।

গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশ গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘোষণা করেছে রাশিয়া, চীন, মেক্সিকোসহ আরো কয়েকটি দেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক