মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরে সুদ ১২ কোটি ডলার, চীনা রেল প্রকল্প বাতিল মালয়েশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : দুই হাজার কোটি ডলারের একটি চীনা রেল প্রকল্প বাতিল করতে যাচ্ছে মালয়েশিয়া। শনিবার মালয়েশিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলী এ ঘোষণা দিয়েছে।

বিশাল অঙ্কের ব্যয় বহনে তার দেশ সক্ষম নয় জানিয়ে তিনি বলেন, তার দেশ ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) সাথে ১৯ বিলিয়ন ডলারের ইস্ট কোস্ট রেল লিংক (ইসিআরএল) প্রকল্প বাতিল করবে। খবর এনডিটিভি’র।

এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অর্থমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকে স্বাগত জানায় কুয়ালালামপুর। তবে এই প্রকল্পের ব্যয় বিশাল অঙ্কের। তিনি বলেন, মন্ত্রিসভা এই প্রকল্প বাতিলের কারণ এটি ব্যয় অনেক বেশি। এই পরিমাণ আর্থিক সক্ষমতা আমাদের নেই। প্রকল্প বাতিলের ফলে কত পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে সরকার তা বিবেচনা করে দেখছে।

অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলী বলেন, বছরে এই প্রকল্পে শুধু সুদই দিতে হবে ১২ কোটি ডলার। আমরা এই ব্যয় বহনে সক্ষম নই। ফলে চীনের সাথে সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করেই আমাদের এই প্রকল্প থেকে সরে আসা প্রয়োজন।

এর আগে গত আগস্টে চীনা অর্থায়নে কয়েকশ’ কোটি ডলারের একাধিক প্রকল্প বাতিল করে দেয় মালয়েশিয়া। এসব প্রকল্প এখন অপ্রয়োজনীয় এবং এতে দেশটির পিঠে অসহনীয় ঋণের বোঝা চাপিয়ে দেয়া হবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক