,

ফিলিপাইনে গির্জায় জোড়া বোমা হামলায় ২১ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় জোড়া বোমা হামলায় ২১ জনের প্রাণহানি হয়েছে। এ হামলায় আরও অন্তত ৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান।

আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টায় জলো প্রদেশে উপাসনা চলাকালে গির্জার ভেতরে একটি এবং পার্কিংস্থলে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মুসলিম জঙ্গিরা সক্রিয় বলে জানিয়েছেন সামরিক বাহিনীর পশ্চিম মিন্দানাও কমান্ডের মুখপাত্র কর্নেল জেরি বেসানা।

তিনি আরও জানান, গির্জার ভেতরে অথবা খুব কাছাকাছি প্রথম বিস্ফোরণটি ঘটে। এর পর গির্জার গাড়ি পার্কিং এলাকায় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এ হামলায় সৈন্যসহ বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আবু সাইয়াফ জঙ্গিদের (এএসজি) উপস্থিতিতে জলো দ্বীপটি দীর্ঘদিন ধরে অস্থির প্রতিস্থিতি বিরাজমান রয়েছে। বোমা হামলা, অপহরণ ও শিরশ্ছেদের কারণে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনে একে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে এএসজি জঙ্গি গোষ্ঠী দায়ী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর