,

মৃত মায়ের গর্ভ থেকে তিন মাস পরে জন্ম হল এক ফুটফুটে সন্তানের !

3 monthডেস্ক রির্পোট : শিরোনাম শুনেই অনেকের ভ্রু কুচকে উঠতে পারে , এমনটাও কি কখনো সম্ভব ? সত্যিই আশ্চর্য হবার মতই ঘটনা। তিন মাস আগে মায়ের মৃত্যু হলেও তার গর্ভ থেকেই জন্ম নিল ফুটফুটে সন্তান।

ইতালির মিলানে ঘটেছে এই অস্বাভাবিক ঘটনা। অবশ্য এই মা তিন মাস ক্লিনিক্যালি ডেড ছিলেন। লাইফ সাপোর্টে তাকে বাঁচিয়ে রাখা হয়। ব্রেন হ্যামারেজ নিয়ে তিন মাস আগে হাসপাতালে ভর্তি হন এই মা। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সেখানে চিকিৎসারত অবস্থায় তার মস্তিষ্কের মৃত্যু হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন।

গত ১৯ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। চিকিৎসকরা বলেন, ‘এই ঘটনা আমাদের জন্য আনন্দের। তবে এই নারীর পরিবারের জন্য আমরা অনুতপ্ত।’

তবে এমন ঘটনা এবারই প্রথম নয় কিন্তু এর আগে ১৯৯৩ সালে এমন একটি ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ডাকাতদের গুলিতে এক নারী নিহত হন। তখন তিনি ১৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। সে সময় শিশুটিকে বাঁচিয়ে দেন চিকিৎসকরা।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা