,

সাংবাদিক খুনেও দোষী সাব্যস্ত রাম রহিম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই নারী ভক্তকে আশ্রমের ভেতরে ধর্ষণের অভিযোগে জেলে থাকা ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিট রাম রহিম সিংকে একজন সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে আগামী ১৭ই জানুয়ারি শাস্তি ঘোষণার কথা রয়েছে।

শুক্রবার হরিয়ানার বিশেষ আদালত তিন সহযোগীসহ তাকে দোষী সাব্যস্ত করে।

জানা যায়, উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরসা শহরে অবস্থিত ডেরা’র সদর দফতরে নারীদের ওপর যৌন নির্যাতনের কাহিনী ফাঁস করার দায়ে একটি পত্রিকার সম্পাদক রাম চান্দর চট্টপতিকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যায় দোষী সাব্যস্ত করা হয় কুলদিপ সিং, নির্মল সিং ও কৃষ্ণান লালকে। মামলাটির শুনানিতে হরিয়ানার পাঁচকুলা আদালতে ভিডিও লিঙ্কের মাধ্যমে জেল থেকে হাজিরা দেন স্বঘোষিত রাম রহিম।

‘পুরা সাচ’ এ ছাপা হওয়া ওই চিঠির সূত্র ধরেই রাম রহিমের বিরুদ্ধে অভিযোগের বিস্তৃত তদন্ত শুরু হয়। যার ধারাবাহিকতায় ২০১৭ সালের অগাস্টে হরিয়ানার আদালত ধর্ষণের দায়ে বিতর্কিত এ ধর্মগুরুকে ২০ বছরের কারাদণ্ডও দেয়।

২০০২ সালে বাবার মৃত্যুর পর আনুশেল ছত্রপতি ‘পুরা সাচ’ পত্রিকার দায়িত্ব ঘাড়ে নিয়ে আশ্রমে নারী নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগগুলোকে চূড়ান্ত পরিণতি দিতে সর্বশক্তি নিয়োগ করেন।

পত্রিকায় রাম রহিম ও তার আশ্রমের ভেতরে যৌন হয়রানির চিঠিটি প্রকাশের পর সহকর্মীরা রাম চন্দ্র ছত্রপতিকে সতর্ক করেছিল বলেও জানান আনুশেল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর