শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ফুটবল দলের সমর্থক খাঁচায় বন্দি! ভাইরাল ভিডিও

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি পাখির খাঁচায় বন্দি একদল মানুষ। খাঁচার সামনে লাঠি নিয়ে বসে আছেন এক ব্যক্তি। খাঁচায় বন্দি লোকগুলো ভারতীয় ফুটবল দলের সমর্থক বলে জানা গেছে। এই ঘটনার পর সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ছিল এফসি এশিয়ান কাপে ভারত বনাম সংযুক্ত আরব আমিরাতের ফুটবল ম্যাচ। এই ম্যাচে ২-০ গোলে ভারতকে হারায় আমিরাত। এই ম্যাচ ঘিরেই ওই ঘটনা ঘটে। দুবাইয়ের সংবাদমাধ্যম বলছে, ম্যাচের আগে ঘটনাটি ঘটে।

ভিডিওতে দেখা গেছে, লাঠি হাতে এক ব্যক্তি বন্দিদের কাছে জানতে চাইছেন, তারা কোন দলের সমর্থক? ভারত নাকি সংযুক্ত আরব আমিরাতের?

যারা সংযুক্ত আরব আরব আমিরাত বলছেন, তাদেরকে খাঁচা থেকে বেরিয়ে যেতে দিচ্ছেন ওই লোক। কিন্তু ভারত বললেই খাঁচার তারে লাঠি দিয়ে জোরে আঘাত করছেন। তিনি বলছেন, আমিরাতে থেকে ভারতকে সমর্থন গ্রহণযোগ্য নয়। সূত্র : ইন্ডিয়া টুডে, খালিজ টাইমস

https://youtu.be/xakedCWYY54