,

তেলে ভাজা বাতাস, প্রতি বাটি ৩০ ডলার!

news-image

অনলাইন ডেস্ক : বাতাস বা বায়ু ছাড়া মানুষ বাঁচতে পারে না। অদৃশ্য তবে অনুভবযোগ্য এই উপাদান মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশকীয় একটি জিনিস। এতদিন এটি শুধু নিঃশ্বাসে গ্রহণ করা হলেও এবার তা খাবার হিসেবে গ্রহণ করবে মানুষ। এটিকে মানুষের খাওয়ার উপযোগী করে পরিবেশন করছে ইতালির একটি রেস্তোরাঁ।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর ক্যাসেল ফ্রাংকো ভেনিতোর ফিভা রেস্তোরাঁ সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা বিশেষ প্রক্রিয়ায় ‘ফ্রাইড’ বাতাস গ্রাহকদের পরিবেশন করবে। যার নাম ‘এরিয়া ফ্রিটা’ বা ‘ফ্রাইড এয়ার’। ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বাতাস কিভাবে খাওয়াবেন? স্থানীয় এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে রেস্তরাঁর প্রধান বাবুর্চি বলেন, ‘ট্যাপিওকা গাছের মূল (ইতালির এক ধরনেরর সবজি) প্রথমে সেদ্ধ করা হবে। এরপর এটি বাতাসের উপাদান ওজনের সাথে মিশিয়ে দশ মিনিট ভাজা হবে। ফলে এটি মচমচে এবং ভিন্ন ধরনের স্বাদের হবে। এরপর তা গ্রাহকদের পরিবেশন করা হবে। প্রতি বাটি খাবারের দাম পড়বে ত্রিশ মার্কিন ডলার।’ ‍সূত্র: অডিটিসেন্ট্রাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর