,

যে গাড়ি হাঁটতেও পারে! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ব্যস্ত সড়কে গাড়ি ছুটছে। এই দৃশ্যই আমরা চিরকাল দেখে এসেছি। কিন্তু গাড়ি হাঁটছে। এ রকম কথা শুনেছেন বা দেখেছেন কখনও? গাড়ি নিয়ে প্রচলিত চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন আনল দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই।

যুক্তরাষ্ট্রর লাস ভেগাসে সিইএস টেকনোলজির প্রদর্শনীতে তারা উপস্থিত করল ‘এলিভেট’ নামের বিশেষ ধরনের একটি গাড়ি। হুন্ডাইয়ের নতুন উদ্ভাবন এলিভেট শুধু ছুটবে না হাঁটবেও। খাঁড়া জায়গায় চড়তেও পারবে। কারণ এই গাড়িতে চাকা ছাড়াও রয়েছে রোবটিক পা। যা দিয়ে হাঁটাচলা, উঁচু কোনো জায়গায় চড়তে পারবে এই গাড়ি।

মূলত বন্ধুর জায়গায় চলার জন্যই তৈরি করা হয়েছে এই গাড়ি। যে সব এলাকায় সাধারণ গাড়ি চলতে অক্ষম, সেই এলাকায় গিয়ে নিজের ক্ষমতা দেখাবে এলিভেট। মহাকাশেও এলিভেট কাজ করতে পারবে বলে জানিয়েছে গাড়িটির প্রস্তুতকারক সংস্থা।

দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছে, যে কোনো জায়গায় যেতে পারবে এলিভেটগাড়িটি। এই গাড়ির চারটি পা রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সিঁড়ি বেয়েও উঠে যেতে পারবে এই গাড়ি। পা নাড়িয়ে চলাফেরার সময় গাড়ির ভিতরে বসে থাকা যাত্রীর বিশেষ ঝাঁকুনি লাগবে না। বরফের মধ্যে এই গাড়ি আটকে গেলে হেঁটে রাস্তায় ফিরে আবার চলতে শুরু করবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর