,

ঠোঁটের দাম সাড়ে ৪ কোটি টাকা!

news-image

অনলাইন ডেস্ক : ব্ল্যাক ম্যাট লিপস্টিক এবং কৃত্রিম আইল্যাশ লাগানোর আঠা দিয়ে ১২৬টি হিরা লাগানো হয়েছে মডেল চার্লি অক্টাভিয়ার ঠোঁটে। পুরো কাজটি করতে সময় লাগে আড়াই ঘণ্টা। মডেলের ঠোঁটে হিরাগুলো লাগিয়ে দেয় মেকআপ আর্টিস্ট ক্লেয়ার ম্যাক।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় আয়োজিত এই কর্মযহজ্ঞে খরচ হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৮৫৮ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ৪ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৮৭২। এই সজ্জায় ব্যবহৃত হয়েছে ২২.৯২ ক্যারাট ওজনের হিরা।

ভারতীয় সংবাদমাধ্যম এবেলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার বিখ্যাত জহুরি সংস্থা রোসেনডর্ফ ডায়ামন্ডস তাদের ৫০তম বর্ষে এমন লিপ আর্টের আয়োজন করে। পরে সেই মডেলের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। বিশ্বের সব থেকে দামি লিপ আর্ট হিসেবে এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে ‘গিনেস বুক অফ রেকর্ডস’। খুশি রোসেনডর্ফ ডায়ামন্ডস, খুশি মডেল অক্টাভিয়াও।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর