মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ঙ্কর ‘নরকের মাছ’ দেখা মিললো গভীর সমুদ্রে!

news-image

অনলাইন ডেস্ক : সাপের মতো দেখতে কিন্তু সাপ নয়। এমনই একটি সামুদ্রিক প্রাণীকে নিয়ে শোরগোল পড়ে গেছে জীববিজ্ঞানী মহলে। কদাকার সেই প্রাণীটির ছবিটিকে নিয়ে সোশ্যাল মিডিয়াও তোলপাড়। অদ্ভুত দেখতে প্রাণীটি তাহলে কী?

সম্প্রতি তাইওয়ানে সমুদ্রের নীচে প্রাণীটিকে দেখতে পাওয়া গেছে। আর তারপর থেকেই বিজ্ঞানীমহলে সাড়া পড়ে যায়। প্রথমে দেখাতেই প্রাণীটিকে কোনো নতুন প্রজাতির সাপ মনে হতে পারে। বিজ্ঞানীরাও তাই ভেবেছিলেন। পরে অবশ্য ভুল ভাঙে তাঁদের।

গবেষণার পর বিজ্ঞানীরা জানতে পারেন, প্রাণীটি আসলে কোনো সাপ নয়। ওটা বিরল প্রজাতির ভাইপার শার্ক। এই হাঙর এত বিরল যে শেষ বার দেখা মিলেছিল ১৯৮৬ সালে জাপানের শিকোকু দ্বীপে। এর বিজ্ঞানসম্মত নাম ‘ট্রাইগোনোগন্যাথাস কাবেয়াই’। ভয়ঙ্কর চেহারার জন্য এই হাঙরকে ‘এলিয়েন ফিশ’ এবং ‘ফিশ ফ্রম হেল’ বা নরকের মাছ বলা হয়।

সমুদ্রের এক থেকে দেড় হাজার ফুট নীচে থাকে এরা। বড় বড় চোখ। সূঁচালো আর বাঁকানো দাঁত। শিকার ধরার সময় দাঁতগুলো মুখগহ্বর থেকে অনেকটা বাইরে বেরিয়ে আসে। নিজের শরীরের আকৃতির তুলনায় বড় মাছ শিকার করতে পারে। এই হাঙরের সম্পর্কে আর বিশেষ কিছু এখনও জানতে পারেননি বিজ্ঞানীরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক