মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাঙ দলের সঙ্গমের চেষ্টা সাপের সঙ্গে!

news-image

অনলাইন ডেস্ক : সাড়ে তিন ফুট লম্বা একটি অজগর সাপ। তার ওপর চেপে বসে আছে ১০ টি কুনো ব্যাঙ। এমন একটি ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এক জীব বিজ্ঞানী জানান, অজগরের সঙ্গে সঙ্গমের চেষ্টা করছিল কুনো ব্যাঙের দল!

এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। সেখানে গত রবিবার বিশাল ঝড়ের পর এমন দৃশ্যের সাক্ষী হয়ে রইলো পুরো বিশ্ব।

বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার রাতে ভয়াবহ ঝড়ের পর নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন পশ্চিম অস্ট্রেলিয়ার উত্তরে কুনুনুরার বাসিন্দা পল মক।

গার্ডিয়ান জানায়, ঝড়ের পর তাদের বাঁধে ৭০ মিলিমিটার পানি জমা হয়। এই জমাট পানি বের করতে তিনি বিরল দৃশ্যের সম্মুখীন হন।

তিনি বলেন, হ্রদটি এতটাই পূর্ণ ছিল যে হ্রদের ধারে সব কুনো ব্যাঙগুলো উঠে এসেছিল। প্রচুর ব্যাঙ ছিল সেখানে। হাজারে হাজারে ব্যাঙ ঘাসের ওপর বসে ছিল। এর মাঝে উঁচু একটি লনে বসেছিল অজগরটি। অবশ্য অজগরটি পোষ্য ছিল বলে জানান তিনি।

তিনি আরো বলেন, অজগরটির নাম ছিল মন্টি। দেখি মন্টির ওপর এক দল কুনোব্যাঙ চেপে বসে আসে। বন্যা থেকে বাঁচার জন্য তারা বসে ছিল বলে জানান তিনি।

সাপের সঙ্গে ব্যাঙ দলের সঙ্গমের চেষ্টা!

হ্রদের দুই ধারে অসংখ্য ব্যাঙ বসে থাকে। ছবি: সংগৃহীত।

পল বলেন, আমি দেখি মন্টি ব্যাঙদের পিঠে নিয়ে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছিল। আমি অবাক! ব্যাঙদের না খেয়ে সে নিজের পিঠে চাপিয়ে ওদের প্রাণ বাচাচ্ছে!

এরপর পল ওই দৃশ্যের ছবি তুলে তার ভাই অ্যান্ড্রুকে পাঠান। অ্যান্ড্রু তা টুইটারে পোস্ট করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।

তবে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক তথা উভচর বিশেষজ্ঞ জোডি রাউলি জানিয়েছেন যে, ছবির সবকটি ব্যাঙই পুরুষ ব্যাঙ। তারা সবাই ওই অজগরের সঙ্গে সঙ্গমের চেষ্টা করেছিল।

তিনি আরো বলেন, পুরুষ ব্যাঙগুলি প্রায়শই অদ্ভুত আচরণ করে। তথ্যসূত্র: বিবিসি, গার্ডিয়ান, এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক