শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদে হাঁটছে ভিনগ্রহের প্রাণী, জল্পনা তুঙ্গে! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : চাঁদে হাঁটছে ভিনগ্রহের কোন প্রাণী! ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটা এখনও কাটেনি। ওই ছবিতে চাঁদে মানুষের মতো একটি প্রাণীকে হাঁটতে দেখা যাচ্ছে । ইউটিউবে ভিডিওটি ছাড়ার পর তা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে।

ছবিটির ব্যাপারে নাসা এখনও পর্যন্ত কোন সুনির্দিষ্ট তথ্য জানায়নি। ওয়াওফোররিল নামক এক ব্যাক্তি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন। তিনি নিজে অপর এক ইন্টারনেট ব্যবহারকারীর কাছ থেকে নাসার এই ছবিটি পেয়েছিলেন বলে জানা গেছে ৷

ভিডিওটি দেখে ওয়াওফোররিলের মনে কৌতুহল সৃষ্টি হয় এবং তিনি সেটি ইউটিউবে আপলোড করেন। ভিডিওটিতে মানুষের আকৃতির একটি ছায়ার দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, মানুষ নাকি ছায়া। আর সে কৌতুহল এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইতমধ্যে ইউটিউবে ভিডিওটি ২০ লাখ বার দেখা হয়েছে ৷