রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার প্রথম পানি যাদুঘের’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে পৃথিবীর অষ্টম এবং এশিয়ার প্রথম পানি যাদুঘরে’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। এ উপলক্ষে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা সংলগ্ন পানি যাদুঘর মিলনায়তনে শনিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বনার্ঢ্য একটি র‌্যালী কুয়াকাটা মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পানি যাদুঘর পরিচালনা পর্ষদ সদস্য জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বে-সরকারী উন্নয়ন সংস্থা আভাস এর প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, পানি যাদুঘরের ফেলো লিপি মিত্র, তৃনমুল নারী নেত্রী লাইলী বেগম প্রমুখ। এসময় স্থানীয় সুধী, জনপ্রতিনিধিসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য ২০১৪ সালের ২৯ ডিসেম্বর এশিয়ায় প্রথমবারের মত আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড বাংলাদেশ’র আর্থিক সহায়তায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের সহযোগিতায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে পাখিমারায় এ পানি যাদুঘর নির্মাণ করা হয়।

আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, পানি সম্পদ ও তার ব্যবহার সম্পর্কে সকল পর্যায়ের সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ ও সাধারন মানুষের অধিকার রক্ষায় অধিক মনোযোগ আকর্ষনসহ জীববৈচিত্র সংরক্ষন ও দারিদ্র বিমোচনে সহায়ক করতে প্রতিষ্ঠা করা হয়েছে পানি যাদুঘর।
এখানে দেশী এবং আর্ন্তজাতিক প্রায় শতাধিক নদীর পানি সংরক্ষিত রয়েছে। প্রায় হারাতে বসা এবং হারিয়ে যাওয়া নদী কেন্দ্রিক জীবন জীবিকার নানা উপকরন সংরক্ষিত আছে। আর্ন্তজাতিক অভিন্ন অনেক নদীর সুষম বন্টনের নানা দিক তুলে ধরে রয়েছে।