,

৪ দিন পর সচল আখাউড়া স্থলবন্দর

port akডেস্ক রির্পোট : স্থানীয় প্রশাসনের সঙ্গে ট্রাক মালিক-শ্রমিক সমিতি ও ব্যবসায়ীদের বৈঠকে সমঝোতা হওয়ায় চার দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।বুধবার দুপুর ২টা থেকে এ আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে স্থলবন্দর দিয়ে ১০চাকার ট্রাকে করে পাথর পরিবহন করা নিয়ে জেলা ট্রাক-মালিক সমিতির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী ও ভারতীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বে রোববার থেকে বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্য্যক্রম। এরই প্রেক্ষিতে বাংলাদেশ থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য না নেয়ার ঘোষণা দেয় ভারতীয় ব্যবসায়ীরা। এর কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রাকে করে মাল রপ্তানি বন্ধ থাকে।

এ জটিলতা নিরসনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব বন্দরের ব্যবসায়ী ও ট্রাক-মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ১০ চাকার ট্রাকে করে পাথর পরিবহন বন্ধ থাকবে বলে ব্যবসায়ী ও ট্রাক মালিক-শ্রমিক সমিতি রাজি হয়।

এ ছাড়া রোববার পণ্য নিয়ে আসা আটকে পড়া ট্রাকগুলোকে মাথাপিছু ২৫০০ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয় ব্যবসায়ী নেতারা। পরে দুপুর আড়াইটার দিকে আমদানি-রপ্তানি শুরু হয়।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর