,

ফ্রান্সে ফের বিক্ষোভ; গ্রেপ্তার শতাধিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে আবারো বিক্ষোভে নেমেছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। গতকাল শনিবার টানা পঞ্চমবারের মতো সাপ্তাহিক ছুটির দিনে রাজপথে নেমেছে হাজারো জনতা। এ সময় রাজধানী প্যারিসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিচ্ছিন্ন সংঘর্ষ বাধে। এ সময় ৪ সহস্রাধিক মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়। তারা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

গত সপ্তাহগুলোর তুলনায় শনিবার রাজপথে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা তুলনামূলক কম ছিল। সরকারের আহ্বান উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জনতা।

এই বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি জানান, জনতার ক্ষোভের কারণ চিহ্নিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর