শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান পৃথিবীতে মুরগির সংখ্যা কত? যেনে নিন

news-image

অনলাইন ডেস্ক : বর্তমান পৃথিবীতে মুরগির সংখ্যা কত? এমন প্রশ্নে হয়তো আপনি হেসে দিতে পারেন। কিন্তু এই মুরগি নিয়েই রয়েছে অসাধারণ তথ্য। পৃথিবীতে যে কোনো একটি সময়ে জীবন্ত মুরগির সংখ্যা ২৩০০ কোটি। মানুষের সংখ্যার তিনগুনেরও বেশি!

যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. ক্যারিজ বেনেট মুরগি নিয়ে গবেষণা করেছেন। তার মতে, প্রাণীজগতে বিবর্তন ঘটে সাধারণত ১০ লাখ বছর ধরে। কিন্তু মুরগির ক্ষেত্রে এটি ঘটে অনেক কম সময়ে।

ক্যারিজ বেনেট লন্ডনে একটি প্রত্নতাত্ত্বিক খননের সময় খুঁজে পাওয়া মুরগির হাড় নিয়ে গবেষণা করেন। তিনি জানান, যে মুরগির হাড় পাওয়া গেছে তা এখনকার মুরগির প্রজাতির চেয়ে একবারে ভিন্ন।

তিনি বলেন, কীভাবে আমাদের পরিবেশ বদলে যাচ্ছে, মুরগি তার একটি প্রতীক। এক সময় জঙ্গলে মুরগি ছিল। কিন্তু এখন জঙ্গলে মুরগি কমেছে। অন্যদিকে মানুষ খামারে মুরগি চাষ করছে।

তার মতে, মুরগির যে সংখ্যা বৃদ্ধি, সেটা বিশ্বের অন্য যে কোনো প্রজাতির পাখির ক্ষেত্রে কল্পনাও করা যাবে না। আমরা মুরগির দুনিয়ায় বসবাস করছি।

ক্যারিজ বেনেট মুরগি নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, ২০১৪ সালে বিশ্বে প্রায় ৬ হাজার ৬০০ কোটি মুরগিজবাই করা হয়েছে। সে তুলনায় মাংসের জন্য শুকর জবাই হয়েছে ১৫০ কোটি, গরু-মহিষ-ভেড়া জবাই হয়েছে ৩০ কোটি।

বেনেট বলেন, অনেক পরে ভবিষ্যৎ প্রজন্ম যখন প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ি করবে, তখন মাটির নিচে তারা হয়তবা টিনের ক্যান, কাঁচের বোতল, প্লাস্টিকের টুকরো খুঁজে পাবে। সেই সাথে পাবে মুরগির হাড্ডি।