,

প্রকাশ্যে রিকশাচালককে নারীর থাপ্পড়-লাথি, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সড়কে কয়েকজনের সামনে হঠাৎ রিকশা থেকে নেমে চালককে থাপ্পড় মারছেন এক নারী। রিকশাচালক দূরে সরে গেলে তার দিকে তেড়ে যাচ্ছেন তিনি। কিছুক্ষণ পর আবার ওই নারী রিকশায় উঠে বসেন এবং চিৎকার করে কথা বলতে থাকেন। পরে রিকশা থেকেই চালককে লাথি মারেন। এ সময় এক ব্যক্তি ওই নারীর এমন আচরণের প্রতিবাদ করলে তার দিকেও তেড়ে যান।

এমন একটি ঘটনার ভিডিও এখন দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিকশাচালক দাঁড়িয়ে বলছেন, ‘ভাড়া লাগবো না, আপনে হাঁইটা যান।’ উত্তরে ওই নারী বলেন, ‘তোর ভাড়ার গুষ্টি কিলাই। তোরে যাইতে বলছি, তুই যাবি।’ এটা বলেই ফিরোজা রঙের কামিজ ও সবুজ রঙের সালোয়ার পরা ওই নারী রিকশাচালককে থাপ্পর মারেন। এ সময় তিনি বলেন, ‘এই চালাও, এই চালাও।’ পাশে উপস্থিত বয়স্ক এক ব্যক্তি ব্যক্তি ওই নারীর আচরণের প্রতিবাদ করেন। এ সময় তার সঙ্গেও খারাপ আচরণ করেন ওই নারী। এমনকি তাকেও মারতে যান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর