,

সফল হওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছে যে ভাইরাল ভিডিও!

news-image

অনলাইন ডেস্ক : এক বা দুই বার কোন কাজে সফল না হলে আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি। আর এই হতাশার কারণ আমরা খুব সহজেই নিজেদের ব্যর্থতাকে মেনে নেই। কেউ একদিনে সফল হন না। সফলতার পেছনেও থাকে অনেক ব্যর্থতার গল্প। কেউ যদি ব্যর্থ হয়ে নিজেকে গুটিয়ে নেন তাহলে সাফল্য কখনই আসবে না। ব্যর্থ হলেও আর একটু চেষ্টা করলেই সাফল্য আপনার জীবনেও আসবে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও যেন সেই কথাই বলছে।

ভিডিওটি একটি মা ভাল্লুক ও তার সন্তানের। ভিডিওটিটে দেখা যাচ্ছে, মা’র সঙ্গে কিছুদূর যেতে না যেতেই পা হড়কে যায়বাচ্চাটির। মা কিছু বুঝে ওঠার আগেই মূহূর্তের মধ্যে ঢালু পাহাড়ি পথে গড়িয়ে যায় ছোট্ট ছানাটি। মা তখনও উপরে দাঁড়িয়ে। ভেবে পাচ্ছে না, কীভাবে উদ্ধার করা সম্ভব তার বাচ্চাকে। কারণ বরফে ঢাকা ঢালু পথে নামা যতটা সহজ, উপরে ওঠা ততটাই কঠিন।

পরিস্থিতি ততক্ষণে বুঝে গিয়েছে বাচ্চাটিও। অগত্যা একাই ওঠার চেষ্টা করে সে। বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়। মা’র খুব কাছে এসেও সেই ঢালু পাহাড়ি পথের খাঁদের কিনারায় চলে আসে বাচ্চাটি। আবার চেষ্টা করে সে। অবশেষে সে সফল হয়। বেড়াতে এসে এই দৃশ্য ক্যামেরা বন্দি করেন স্কটিশ টিভি অ্যাঙ্কর স্টর্ম হান্টলে। পরে আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর