মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের মানবিকতা দেখে বৃদ্ধের চোখে জল

news-image

ধুলো-বালি, রোদ-বৃষ্টি কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ যাই হোক না কেন, রাস্তায় ঠায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। এত কষ্টের মধ্যেও অনেক সময় তারা মানবিকতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন অসহায় বিপদগ্রস্ত মানুষের সেবায়। এমনই এক ঘটনা ঘটেছে গত রোববার (৪ নভেম্বর) রাজধানীর শাহবাগ মোড় এলাকায়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ অংশগ্রহণের জন্য কুমিল্লা থেকে আসেন আনুমানিক ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ। তার সঙ্গে অন্য সঙ্গীদের হারিয়ে হন্য হয়ে খুঁজছিলেন তিনি। খুঁজে না পেয়ে তিনি কুমিল্লা ফিরে যাওয়ার জন্য শাহবাগ মোড়ে আসেন। শাহবাগ মোড় থেকে গাড়ি করে গুলিস্তান যাবেন। সেখান থেকে পরে বাসে করে কুমিল্লা যাবেন। তিনি অতি বৃদ্ধ হওয়ায় কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না।

ওই সময় অন্য দিনের মতোই শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল (৮৯৯২) মো. কালাম। বৃদ্ধ লোকটি কোনো উপায়ান্তর না দেখে পুলিশ সদস্য কালামকে কুমিল্লা যাওয়ার উপায় জিজ্ঞাসা করেন। বৃদ্ধ লোকটিকে দেখে কালামের মায়া হয়। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তাকে সঠিকভাবে গাড়িতে তোলে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু শোকরানা মাহফিলের জন্য রোড ডাইভারশন থাকায় শাহবাগ এলাকায় কোনো প্রকার গাড়ি ছিল না। তখন সেখান দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন একজন। কালাম স্কুটি চালককে থামিয়ে বৃদ্ধ লোকটিকে গুলিস্তান বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। লোকটি রাজি হলে কালাম বাবার আদরে বৃদ্ধ লোকটিকে কোলে করে স্কুটিতে বসিয়ে দেন।

ওই সময় বৃদ্ধ লোকটি ঠিকমতো স্কুটির পাদানিতে পা রাখতে পারছিল না। এটা দেখে কালাম নিজের হাতে বৃদ্ধ লোকটির দুই পা গাড়ির পাদানিতে সুন্দর করে বসিয়ে দেন।আনন্দ ও কৃতজ্ঞতায় তখন জলজল করছিল বৃদ্ধের চোখ দুটি। কালামের কাছ থেকে বাবার মতো পরম শ্রদ্ধা পেয়ে বৃদ্ধটি যেন একেবারে নির্বাক হয়ে গেছেন। তিনি বললেন অনেককে জিজ্ঞাসা করেছি কেউই কোন সদুত্তর দিতে পারেনি। পুলিশ সদস্য কালামকে বলতেই সে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন। এজন্য বৃদ্ধ লোকটি যাওয়ার সময় ট্রাফিক কনস্টবল কালামকে প্রাণভরে দোয়া করে যান।

ডিএমপি নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সমস্ত বিষয়টা ধরা পরে সেখানে দায়িত্বরত ডিএমপি নিউজের ফটোগ্রাফার রুবেল সরকারের ক্যামেরায়। তিনিও ‘শোকরানা মাহফিল’ উপলক্ষে শাহবাগ মোড়ে দায়িত্ব পালন করছিলেন। তার সামনে এমন একটি মানবিক ঘটনা ঘটতে দেখে সঙ্গে সঙ্গে তার হাতে থাকা ক্যামেরায়বন্দী করে নেন সমস্ত বিষয়টি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক