মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘একদিন আমি এমনভাবে হারিয়ে যাব, সরি বলার সুযোগও পাবে না’

news-image

পরকীয়ায় মজেছেন প্রেমিকা! এদিকে প্রেমিকার জীবনে অন্য পুরুষের আগমন কোনোভাবেই মেনে নিতে পারেন নি প্রেমিক। একপর্যায় এটা মেনে নিতে পারে পেরে প্রেমিকাকে ফোনের লাইনে রেখেই আত্মহত্যা করেন প্রেমিক। এ ঘটনায় সেই প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে।ভারতের অশোকনগর থানার গুমার প্রমোদনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম বিপ্লব হালদার (২১)।নিহত বিপ্লবের পরিবার এবং বন্ধু-বান্ধবের দাবি, প্রায় দু’ বছর ধরে এক তরুনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বিপ্লব।

সম্প্রতি বিপ্লব জানতে পারেন, তার প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এ কথা নিজের বন্ধুদেরও জানিয়েছিলেন ওই যুবক। এ বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে ওই তরুণীর সঙ্গে অশান্তিও চলছিল বিপ্লবের।ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পিছনে একটি পরিত্যক্ত একটি বাড়িতে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বিপ্লব। স্থানীয়রা এটা দেখা মাত্রই বিপ্লবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ ঘটনায় পরিবারের দাবি, আত্মহত্যার আগে বিপ্লবের সঙ্গে ওই তরুণীর সঙ্গে ফোনে কথা হয়। ফোনের লাইনেও ছিল তার প্রেমিকা। এমনকি, বিপ্লব আত্মহত্যার কথা বলার পরেও সে এ বিষয়টি কাউকে জানায়নি বলে অভিযোগ।তবে মৃতদেহের পাশ থেকেই একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে লিখা আছে, ‘একদিন আমি এমনভাবে হারিয়ে যাব, সরি বলার সুযোগও পাবে না।’

নিহত যুবকের পরিবারের দাবি, ওই কিশোরী আগেও একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের বয়স না হওয়াতে পরিবারের লোকজন তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসে।এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবকের বাবা হরলাল হালদার ওই তরুণীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই ওই কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন তাকে বারাসাত আদালতে পাঠানো হয়েছে।ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেদিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।