,

মাতৃত্ব এবং কাজ সমানভাবে পালন করে দেখালেন নারী কনস্টেবল

news-image

অনলাইন ডেস্ক : কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদটাই সত্যি করে দেখালেন ভারতের উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশ ঝাঁসির কোতয়ালি থানার এক নারী পুলিস কনস্টেবল অর্চনা জয়ন্ত। টুইটারে তার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিজের ছ’‌মাসের শিশুকে দেখাশুনার পাশাপাশি অর্চনা নিজের থানার কাজও চালিয়ে যাচ্ছেন।

রবিবার সোশ্যাল মিডিয়ায় অর্চনার এই ছবি ভাইরাল হতেই নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া দিতে শুরু করেন। নারী পুলিশদের যাতে আরও ভাল সুযোগসুবিধা দেওয়া হয়, তা নিয়েও অনেকে মন্তব্য করেন। এই ছবি ভাইরাল হওয়ার একঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশের পুলিশ প্রধান টুইট করে জানান যে, পুলিশ স্টেশনের মধ্যে শিশুদের দেখভাল করার ব্যবস্থা রাখা হবে।

উত্তরপ্রদেশের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা রাহুল শ্রীবাস্তব ওই মহিলা কনস্টেবলের ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘‌এই দেখুন মা পুলিশ অর্চনা, যিনি ঝাঁসির কোতওয়ালি থানায় কনস্টেবলের কাজ করেন। তিনি তার মায়ের দায়িত্বের পাশাপাশি দপ্তরের কাজও সামলাচ্ছেন। তিনি স্যালুট পাওয়ার যোগ্য।’‌

সেই ছবিতে দেখা গেছে, অর্চনা তার ৬ ‌মাসের কন্যা সন্তানকে ডেস্কে ঘুম পাড়িয়ে রেখেছেন এবং পুলিশ স্টেশনের কাজ করছেন। তার উর্ধ্বতন কর্মকর্তা অর্চনার এই দুই রূপ দেখে তাকে পুরস্কার হিসাবে ১০০০ টাকা দিয়েছেন বলে জানা গেছে। ২০১৬ সালে অর্চনা পুলিশে যোগ দেন। ছ’‌মাসের কন্যা সন্তান ছাড়াও তার দশ বছরের একটি ছেলেও রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে