,

টিভি সিরিয়াল দেখে চোখে স্ট্রোক!

news-image

অনলাইন ডেস্ক : অফিস ছুটির দিনগুলোতে কর্তাব্যক্তিরা নিজেদের পছন্দের জায়গায় ঘুরতে যান। কেউবা সময় কাটান পরিবারের সঙ্গে। কেউ পছন্দের টিভি সিরিয়াল দেখেন। কিন্তু পছন্দের নাটক দেখে কখনও কাউকে অন্ধ হতে শুনেছেন? এক কথায় প্রশ্ন করা হলে ৯৯.৯৯ শতাংশ উত্তর আসবে ‘না’।

বাকি .০১ শতাংশটাও হয়তো পূরণ হতো, যদি চীনের বাসিন্দা টিং চোখের সমস্যায় না পড়তেন। যদিও তাকে অন্ধ হতে হয়নি। এ যাত্রায় বেঁচে গেছেন। তবে সমস্যা বেশি হলে পৃথিবীকে মাত্র একটি চোখেই দেখতে হতো তার।

নিজের ছুটির দিনগুলোতে বাসায় বসে পছন্দের ড্রামা সিরিজ দেখেছেন টিং। টানা ৭ দিন ধরে টিভি সিরিজের ৭০টি পর্ব দেখেন তিনি। এক একটি পর্ব ছিল ৪৫ মিনিটের।

সব শেষ করে তিনি যেদিন ঘুমালেন, পরদিন সকালে উঠে বুঝতে পারলেন নিজের কী ক্ষতি করেছেন তিনি। ঘুম থেকে ওঠার পর বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করেন টিং। তবে একটি চোখে পরিষ্কার দেখতে পারছিলেন তিনি। আরেক চোখ কাজ করা বন্ধ করে দিয়েছিল।

অবশ্য দেরি করেননি তিনি। চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন তাড়াতাড়ি। চিকিৎসক জানান, টানা ৭ দিন টিভি সিরিজ দেখার ফলে বাঁ চোখে স্ট্রোক হয় টিংয়ের। সিরিজটি দেখার সময় খুব কম ব্রেক নিয়েছিলেন তিনি। সেখান থেকেই তীব্র চাপ সৃ্ষ্টি হয় চোখের উপর।

চিকিৎসকও তাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এতে টিংয়ের চোখ দ্রুত সেরে উঠবে বলে আশার কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে