,

এক লোক ঘরে ঢুকে দেখে স্ত্রী কান্নাকাটি করছে ,কারণ…

news-image

এক লোক ঘরে ঢুকে দেখে তার স্ত্রী কান্নাকাটি করছে। লোকটি স্ত্রীর কান্নার কারন জানতে চাইলে স্ত্রী বলল,”বাসার পাশে থাকা গাছের উপর বসে চড়ুই পাখিগুলো আমাকে হিজাব ছাড়া দেখে ফেলেছে। আল্লাহর অবাধ্য হলাম কিনা এই ভয়ে কান্না করছি।”

স্বামী খুশিতে স্ত্রীর দুচোখে চুমু খায় এবং তার পরহেজগারিতা ও আল্লাহ ভীতি দেখে বাজার থেকে কুঠার এনে গাছটি কেটে ফেলে যাতে পাখিরা গাছে বসে তার স্ত্রীকে বেআব্রু অবস্থায় আর না দেখতে পারে।

সেই লোকটি এক সপ্তাহ পর কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে এসে বেডরুমে দেখে তার স্ত্রী পর পুরুষের হাতের উপর হাত রেখে ঘুমিয়ে আছে। লোকটি তখন তার স্ত্রীকে কিছু না বলে রাগে দুঃখে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজ শহর ছেড়ে অন্য এক শহরে চলে যায়।

লোকটি দূরের এক শহরে পৌঁছে দেখে মানুষজন রাজার প্রাসাদের কাছে জড়ো হয়ে আছে। কারন জানতে চাইলে মানুষজন উত্তর দেয়,”রাজার ভান্ডার চুরি হয়েছে।”

এমন সময় পাশে এক লোক দেখে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হেটে চলছে। লোকটি কে? জিজ্ঞেস করায়, লোকজন বলল,”উনি এই শহরের শাইখ।কোন পিঁপড়া উনার পায়ে পিষ্ট হয়ে মৃত্যুবরন করলে আল্লাহর অবাধ্য হন কিনা সেই ভয়ে তিনি এভাবে হাটেন।”

ওয়াল্লাহি! আমি চোরকে পেয়েছি। তোমরা আমাকে তাড়াতাড়ি রাজার কাছে নিয়ে চল। লোকটি রাজার কাছে গিয়ে বললো,”আপনার রাজ ভান্ডার চুরি করেছে শহরের ঐ শাইখ।

যদি না হয় তবে আমার কল্লা কেটে ফেলবেন।” রাজার প্রহরীরা শাইখকে ধরে আনে। জিজ্ঞাসাবাদের পর ঐ শাইখ চুরির কথা স্বীকার করে। রাজা লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে সে চোর?

লোকটি তার স্ত্রীর কাহিনী বলে এবং আরও বলে, যখন দেখবেন কেউ হঠাৎ নিজ থেকে সাধু সাজে এবং ধর্মের কথায় মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে তখন বুঝে নিবেন সে বড় কোন অপরাধ ঢাকার চেষ্টা করছে এবং কঠিন অপরাধের সাথে জড়িত। অর্থাৎ অতি ভক্তি চোরের লক্ষন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে