,

টানা ৭ দিন ‘টিভি সিরিজ’ দেখে কী বিপত্তি ঘটালেন চীনা তরুণী!

news-image

অনলাইন ডেস্ক : প্রতিদিনের কর্মব্যস্ত জীবনের পর সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়। সেই ছুটির দিন মানেই আড্ডা, ঘুরে বেড়ানো আর খাওয়া-দাওয়া৷ কিছুটা সময় নিজের মতন করে কাটানো৷ তবে সবার কাছে এই ছুটির দিনের সংজ্ঞা একরকম নয়৷ ব্যক্তি অনুযায়ী বদলায় এই সংজ্ঞা৷

সেভাবেই অনেকে টিভি সিরিজে মুখ গুঁজে উইকেন্ড কাটাতে পছন্দ করেন৷ সম্প্রতি সামনে এল সেরকমই এক ছবি৷ তবে সেই ছবি অবাক করবে সকলকেই৷ চীনের এক নারী টানা সাত দিন ধরে দেখলেন নিজের পছন্দের ড্রামা সিরিজ৷

উইকেন্ডে টিং নামের সেই নারী সাত দিন ধরে নিজের পছন্দের টিভি সিরিজের ৭০ টি এপিসোড দেখেন৷ এক একটি এপিসোড ছিল ৪৫ মিনিটের৷ এখানেই শেষ নয়, এরপরই ঘটে বিপত্তি৷ টিভি সিরিজ দেখা শেষ হওয়ার পরদিন ঘুম থেকে ওঠার পর বাঁ চোখে ঝাপসা দেখতে শুরু করেন তিনি৷ পরে বুঝতে পারেন তিনি মাত্র একটি চোখ দিয়ে দেখছেন৷ একটি চোখ ইতিমধ্যেই কাজ করা বন্ধ করেছে৷

জানা যায়, টানা সাত দিনের টিভি সিরিজ দেখার ফলে তার বাঁ চোখে স্ট্রোক হয়৷ সিরিজটি দেখার সময় খুব কম ব্রেক নিয়েছিলেন সেই নারী৷ আর, সেখান থেকেই তীব্র চাপ সৃ্ষ্টি হয় চোখের উপর৷ এছাড়া সমস্যাটিকে বাড়িয়ে তোলে ঠান্ডা আবহাওয়া৷ কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিয়ে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নেন তিনি৷ তার চিকিৎসক জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি ভাল সিদ্ধান্ত নিয়েছেন৷ যেটি তাকে দ্রুত সুস্থ করে তুলবে৷

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে