,

যৌন নিপীড়ন নিয়ে পুরনো অভিজ্ঞতা শেয়ার করলেন তসলিমা

news-image

নারী নির্যাতন নিয়ে এখন উত্তপ্ত বলিউডপাড়া। একের পর এক ফাঁস হতে শুরু করেছে পুরনো ঘটনা।

যৌন নিপীড়নের অভিযোগ উঠতে শুরু করেছে বলিউডের খ্যাতিমান সব পুরুষের বিরুদ্ধে।

এত দিন ‘কাস্টিং কাউচের’ দিকে অনেক আঙুল তুলেছেন নির্যাতিতারা। এখন দেখা যাচ্ছে অভিনেতা, লেখক, গায়ক, পরিচালক, প্রযোজক, কোরিওগ্রাফার— সবাই এক একজন মুখোশধারী।

অভিনেত্রীদের যৌন নিপীড়নের ঘটনা নিয়ে যখন সবর বলিমহল, ঠিক তখনই পুরনো ঘটনা সামনে এনে শনিবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তিনি বলেছেন, ‘কলকাতা এখন #মিটু সমর্থন করছে। কয়েক বছর আগে যখন আমি প্রকাশ করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের যৌন হেনস্থার কাহিনী, আমাকে পারলে তারা খুন করে।

যতক্ষণ অন্য লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, ততক্ষণ ঠিক আছে। আমাদের প্রিয় লোকের বিরুদ্ধে কোনও অভিযোগ বরদাস্ত করবো না, ব্যাপারটা এমন।

আনন্দবাজার আমার কলাম সমগ্র বের করেছে। সুনীল সম্পর্কে কোনও কলামে আমার সামান্য কিছু লেখা পেলেও পুরো কলামই ডিলিট করে দিয়েছে। আমি যে মিথ্যে বলিনি সবাই জানে।

কিন্তু প্রিয় শিল্পী সাহিত্যিক বা প্রিয় রাজনীতিকের কোনও কীর্তি কাহিনী ফাঁস করা চলবে না চলবে না। এই হলো সাফ কথা।’

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে