,

প্রেমিকার জন্যে একশোরও বেশি বাইক চুরি ৪ যুবকের

news-image

অনলাইন ডেস্ক : প্রেমের আবেগে কেউ কেউ বলে বসেন, তোমাকে ছাড়া থাকতে পারব না! প্রেমের আবেগে মানুষ অন্ধ হয়ে যায়। বাস্তবতা মেনে নিতে কষ্ট হয়। প্রেমে ব্যর্থ হয়ে হিংস্র হয়ে ওঠার বা অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ার ঘটনাও খুব বিরল নয়। আবার কেউ প্রেমিক প্রেমিকার সঙ্গে না পেয়ে হয়ে যান ‘দেবদাস’। কিন্তু এই চার যুবক যা করল তা বিরলই বটে।

প্রেমিকার চায় দামি গিফট। কিন্তু পকেটে নেই পয়সা। কী করা যাবে চাহিদা পূরণ না করা গেলে আবার সে রেগেমেগে ছেড়ে চলে যেতে পারে। কী আর করা যাবে, ভেবেচিন্তে চার যুবক সিদ্ধান্ত নিল চুরি করার। কী চুরি? না বাইক চুরি। উদ্দেশ্য বাইক চুরি করে চোরামার্কেটে বিক্রি করে টাকা জোগাড় করা। সেই টাকা দিয়ে প্রেমিকার চাহিদা পূরণ। এই মতো একবছর ধরে, প্রায় একশোরও বেশি বাইক চুরি করে ফেলেছিল। বেশ ভাল ফন্দি এঁটেই চুরি করছিল। ভারতের উত্তরপ্রদেশ পুলিশ প্রায় একবছর ধরে পরিকল্পনা করেও তাদের ধরতে পারেনি। অবশেষে একসঙ্গে ১৯টি বাইক বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তারা। উত্তরপ্রদেশ পুলিশ অনেক পরিকল্পনা করে জাল ফেলে ধরে ফেলে তাদের।

জানা গিয়েছে, ওই চার যুবকের নাম শিবম সিং, অখিলেশ যাদব, করণ সিং বেরুই এবং সুজিত কুমার সিং। এরা চারজনই উত্তরপ্রদেশের একটি সরকারি কলেজের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদ করতেই এরা স্বীকার করেছে, প্রেমিকার চাহিদা মেটাতেই চুরির পথে হেঁটেছে তারা।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, চুরি করা বাইক বিক্রি করে এরা বিমানের টিকিট কিনতো। প্রেমিকার দাবি মতো তাদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। বিলাশবহুল হোটেলে থাকত এবং প্রেমিকাকে দেদার শপিং করাত। এর সঙ্গে মাঝে মাঝেই প্রেমিকার দামি গিফটের আবদার তো রয়েইছে। এসব পূরণ করতে গিয়েই হাঁটতে হয়েছে চুরির পথে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে