,

যে কূপের পানিতে সবকিছু হয়ে যায় পাথর!

news-image

ইংল্যান্ডের নেয়ার্সবরো টাউনে আছে রহস্যময় একটি কূপ। নাম ‘মাদার শিপটন গুহা’যার পানি সব কিছুকে পাথর করে দেয়। আশ্চর্য এ ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই কূপ। রূপকথার গল্পের কোনো চরিত্র যেন নেমে এসেছে কূপের পানিতে। পানির ছোঁয়ায় সবকিছু হয়ে যায় পাথর!

কৌতূহলী অনেকে উপর থেকে টুপি, জুতো রুমালসহ বিভিন্ন বস্তু কূপের পানিতে ফেলেছেন। কিছুক্ষণ পরেই সে সব পাথর হয়ে গেছে। কেউ দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন টেডি বিয়ার, সাইকেল, কেটলি। দড়ির কিছু অংশসহ ঝুলন্ত বস্তুগুলি সম্পূর্ণ পাথরে পরিণত হয়েছে।

কূপের ধারে এখনো ঝুলছে অষ্টাদশ শতকের টুপি, চেইন। দুইশো থেকে দুইশো পঞ্চাশ বছর ধরে একই রকম অবস্থা চলছে। কৌতূহলী অনেকে সাহস নিয়ে ভয়ঙ্কর এই কূপের ধারে যান। কোনোরকমে কূপের গা দিয়ে কিছু একটা ঝুলিয়ে দেন। পানির স্পর্শ লাগতেই ওই সব বস্তু পাথর হতে থাকে।

ধারণা করা হচ্ছে, এই কূপের পানিতে এমন কিছু রয়েছে যার রাসায়নিক মাত্রা সবকিছু পাথরে পরিণত করে দেয়।

এর মধ্যে গাছের পাতা, কাঠের টুকরো পড়ার কিছু পরেই জমে পাথর হয়ে যায়। এর থেকেই ছড়িয়েছে আতঙ্ক। ভয়ে অনেকেই কূপের ধারে-কাছে যেতে চান না। যদি একবার কেউ পড়ে যায় তাহলে আর রক্ষা নেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর