,

‘তিতলি’ যেভাবে ঘুর্ণিঝড়ের নাম এবং এর অর্থ

news-image

ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে সৃষ্ট চলমান ঘূর্ণিঝড় ‘তিতলি’ এরইমধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। তবে ঘূর্ণিঝড়টির নাম ‘তিতলি’ কেন সেই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুধু ‘তিতলি’ নয় বিশ্বের সকল ঘূর্ণিঝড়গুলোর নামকরণ হয় একটি নিয়ম মেনে। চলুন জেনে নেয়া যাক কী নিয়ম মেনে এই নামকরণ করা হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থা’র আঞ্চলিক কমিটি নির্ধারণ করে সকল ঘূর্ণিঝড়ের নাম। আর ভারত মহাসাগরীয় অঞ্চলে যেসব ঘূর্ণিঝড় হয় সেগুলোর নামকরণ করা হয় এস্কেপ (ESCAP) নামের একটি প্যানেলের প্রস্তাবনার ভিত্তিতে। ওই প্যানেলে রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা এবং ওমান।

এই অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য ২০০০ সালে প্রথম প্রস্তাবনা আনা হয়। সেই প্রস্তাবনায় সিদ্ধান্ত হয় প্রতিটি দেশ থেকে ১০টি করে নাম জমা নেয়ার। সেগুলো দিয়ে তৈরি করা তালিকা থেকেই প্রতিটি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। ঘূর্ণিঝড় যেহেতু মৃত্যু ও ধ্বংসের সঙ্গে জড়িত, তাই কোনো নাম পুনরাবৃত্তি করা হয় না।

সেই তালিকা অনুযায়ীই এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ‘তিতলি’। ‘তিতলি’ নামটির প্রস্তাব এসেছে পাকিস্তানের কাছ থেকে। হিন্দি ভাষার শব্দ ‘তিতলি’ অর্থ ‘প্রজাপতি’। পরবর্তীতে যেই ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেটিরও নামকরণ এরইমধ্যে করা হয়েছে। পরবর্তী ঘূর্ণিঝড়টির নাম হবে দাস। এই নামটি শ্রীলঙ্কার দেয়া।
সূত্র: কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর