,

‘তোরে আমি মেরে ফেলব, তুই আমার কলেজের সামনে এখন’! (ভিডিও)

news-image

রাজধানীর ফার্মগেটে বাসের মধ্যে কলেজছাত্রীর শরীরে হাত দেওয়ায় যুবককে মারধর করেছে ওই ছাত্রী। মূহুর্তের মধ্যে ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কলেজ পড়ুয়া তরুণী যুবকের কলার ধরে থাপ্পর মারছে। এসময় তরুণীকে বলতে শোনা যায় ‘তোরে আমি মেরে ফেলব, তুই আমার কলেজের সামনে এখন।’

এ সময় তরুণীটিকে বাসে থাকা লোকজন বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। পরে ঐ লোকগুলিকে উদ্দেশ্যে করে তরুণী বলেন, ‘রাস্তাঘাটে লুচ্চামি করবি, মেয়েদের গায়ে হাত দিবি’বাসে থাকা লোকজন অভিযুক্ত লোকটিকে মাফ চাওয়ার জন্যে জোড় করে। পরে উত্তমমাধ্যম দিয়ে যুবককে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

এই মুহুর্তের একটি ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। দুপুর দেড়টা পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার জন দেখেছেন ভিডিওটি ও ৩ হাজার ৫০০ এর বেশি লোক ভিডিওটি শেয়ার করেছে।ভিডিওটির কমেন্টে একজন লিখেছেন, ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে এভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আরও একজন লিখেছেন, ‘প্রতিটি মেয়েই এমন প্রতিবাদী হবে আমরা এটাই চাই। তাহলে মানুষ রুপি পশুদের এভাবে শায়েস্তা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ।’আবার অনেকে লিখেছেন, ‘সাব্বাশ! বাঘের বাচ্চা, এইভাবে লুচ্চাদের ঝেঁটিয়ে পরিস্কার করা হোক।’ ‘ধন্যবাদ বোন পরিবর্তন আসবেই।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির