রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার বিয়ে অন্যত্র, প্রেমিকের কাণ্ড!

news-image

অন্যের সঙ্গে নিজের প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় অভিমানে টাওয়ারের ওপর উঠে আত্মহত্যার চেষ্টা করেন শামিম শেখ নামে এক প্রেমিক৷ ভারতের মুর্শিদাবাদের লালগোলা নলডহরি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক চলে আসছে৷ হঠাৎ করে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় বুধবার (১০ অক্টোবর) বিকালে এলাকার একটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক শামীম শেখ।

পরে স্থানীয়রা লালগোলা থানায় খবর দিলে পুলিশ তাকে বুঝিয়ে নিচে নামান। পাশাপাশি যুবকের এই কর্মকাণ্ডে কার্যত হতবাক এলাকাবাসী৷

শামীম শেখের বাবা মুস্তাফা শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি৷ ছেলেকে আত্মহত্যার মুখ থেকে ফিরে পেয়ে আমরা খুশি।