আখাউড়ায় বাল্য বিয়ে নিরোধে মানববন্ধন
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় বাল্য বিয়ে নিরোধে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া-আগরতলা সড়কের উপজেলা পরিষদের সামনে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয় এর আয়োজন করেন। মানববন্ধনে মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরাসহ সকল কর্মচারী বৃন্দ অংশ নেয়।











